অর্থনীতি

৮৮% ঘাটতি হ্রাস: বাংলাদেশ ব্যাংকের চমকে দেওয়া তথ্য

  ৩ জুন ২০২৫ , ১১:৪৫:৪৯

৮৮% ঘাটতি হ্রাস: বাংলাদেশ ব্যাংকের চমকে দেওয়া তথ্য

চলতি  ২০২৪–২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশের লেনদেনের ভারসাম্যের সার্বিক ঘাটতি কমে দাঁড়িয়েছে মাত্র ৬৫ কোটি ৫০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫৫৭ কোটি ডলার। অর্থাৎ, ঘাটতি কমেছে প্রায় ৮৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যায়, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) লেনদেন ঘাটতি গত অর্থবছরের তুলনায় ৪৯১ কোটি ডলার কমে এসেছে। সামষ্টিক অর্থনীতিতে দীর্ঘ অস্থিরতা থাকলেও— অর্থপাচার কমে যাওয়া, রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এবং রপ্তানিতে ইতিবাচক অগ্রগতির ফলে এই ঘাটতি হ্রাস সম্ভব হয়েছে।

এছাড়া আমদানি ও রপ্তানির ব্যবধান বা বাণিজ্য ঘাটতি সামান্য হলেও কমেছে। চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়কালে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১,৮২৩ কোটি ডলার, যেখানে আগের অর্থবছরে ছিল ১,৮৭০ কোটি ডলার। অর্থাৎ, এ খাতে ঘাটতি কমেছে প্রায় ২.৫১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দশ মাসে দেশের রপ্তানি আয় বেড়েছে ৮.৬ শতাংশ, যেখানে আমদানি বেড়েছে ৪.৬ শতাংশ। এতে সামগ্রিকভাবে ব্যালেন্স অব পেমেন্টে ইতিবাচক প্রভাব পড়েছে।

এই প্রবণতা অর্থনীতির স্থিতিশীলতা ও পুনরুদ্ধারে সাহস জোগাচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আরও খবর

অর্থ মন্ত্রণালয়ের অধীনে হবে নতুন দুই বিভাগ

পরোক্ষ করে চাপে নিম্ন আয়ের মানুষ

মার্কিন হুমকির মধ্যে ভারতীয়দের ৮৫ হাজার ভিসা দিলো চীন

মার্কিন হুমকির মধ্যে ভারতীয়দের ৮৫ হাজার ভিসা দিলো চীন

উবারের অর্থনৈতিক প্রভাব: বাংলাদেশের অর্থনীতিতে ৫,৫০০ কোটি টাকার অবদান

প্রস্তাবিত ট্রাভেল এজেন্সি পরিপত্র : বন্ধ হয়ে যাবে কয়েক হাজার ট্রাভেল এজেন্সি

মিলছে না ভারত ভিসা, চিকিৎসা নিতে চীনে ছুটছেন বাংলাদেশিরা

ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল, সাজাপ্রাপ্ত-অভিযুক্তরা খালাস

ইতিবাচক ধারায় ফিরেছে দেশের অর্থনীতি

ক্ষতিকর ফেসবুক কনটেন্টে বাংলাদেশে মানবাধিকার ঝুঁকিতে: অ্যামনেস্টি

ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা

৯টি আইনের বিরোধ মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি বাধ্যতামূলক হচ্ছে

শুল্কচাপের মধ্যেই মার্কিন বাজারে বেড়েছে বাংলাদেশি পোশাকের কদর

  • ফেসবুকে আমরা

    Facebook Pagelike Widget
  • আরও খবর: অর্থনীতি

    সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ, €৮ বিলিয়ন অর্থপাচার তদন্তে নতুন মোড়

    মুঠোফোন সেবা: ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই নেয় সরকার

    যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনতে সমঝোতা স্মারক সই 

    রাজস্ব-ব্যাংক সংস্কারে আইএমএফের কঠোর শর্ত, ঋণের পরবর্তী কিস্তি নিয়ে দোটানায় সরকার

    সুখী দেশের তালিকায় টানা ৯ বার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের সূচকে উন্নতি

    যুদ্ধের অজুহাতে আকাশচুম্বী নির্মাণসামগ্রীর দাম; আবাসন খাতে স্থবিরতা ও ব্যাংক ঋণের চাপে দিশেহারা ক্রেতা