অর্থনীতি

৮৮% ঘাটতি হ্রাস: বাংলাদেশ ব্যাংকের চমকে দেওয়া তথ্য

  ৩ জুন ২০২৫ , ১১:৪৫:৪৯

৮৮% ঘাটতি হ্রাস: বাংলাদেশ ব্যাংকের চমকে দেওয়া তথ্য

চলতি  ২০২৪–২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশের লেনদেনের ভারসাম্যের সার্বিক ঘাটতি কমে দাঁড়িয়েছে মাত্র ৬৫ কোটি ৫০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫৫৭ কোটি ডলার। অর্থাৎ, ঘাটতি কমেছে প্রায় ৮৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যায়, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) লেনদেন ঘাটতি গত অর্থবছরের তুলনায় ৪৯১ কোটি ডলার কমে এসেছে। সামষ্টিক অর্থনীতিতে দীর্ঘ অস্থিরতা থাকলেও— অর্থপাচার কমে যাওয়া, রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এবং রপ্তানিতে ইতিবাচক অগ্রগতির ফলে এই ঘাটতি হ্রাস সম্ভব হয়েছে।

এছাড়া আমদানি ও রপ্তানির ব্যবধান বা বাণিজ্য ঘাটতি সামান্য হলেও কমেছে। চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়কালে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১,৮২৩ কোটি ডলার, যেখানে আগের অর্থবছরে ছিল ১,৮৭০ কোটি ডলার। অর্থাৎ, এ খাতে ঘাটতি কমেছে প্রায় ২.৫১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দশ মাসে দেশের রপ্তানি আয় বেড়েছে ৮.৬ শতাংশ, যেখানে আমদানি বেড়েছে ৪.৬ শতাংশ। এতে সামগ্রিকভাবে ব্যালেন্স অব পেমেন্টে ইতিবাচক প্রভাব পড়েছে।

এই প্রবণতা অর্থনীতির স্থিতিশীলতা ও পুনরুদ্ধারে সাহস জোগাচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আরও খবর

অনলাইনে সংশোধিত রিটার্ন জমার সুবিধা চালু করল এনবিআর

বিদেশে চিকিৎসা ব্যয়ে ছাড়, পাঠানো যাবে ১৫ হাজার ডলার

উবারের অর্থনৈতিক প্রভাব: বাংলাদেশের অর্থনীতিতে ৫,৫০০ কোটি টাকার অবদান

ইসারায়েলি পণ্য চেনার উপায়

শুল্কচাপের মধ্যেই মার্কিন বাজারে বেড়েছে বাংলাদেশি পোশাকের কদর

রাজস্ব বৃদ্ধি ও ভোগান্তি লাঘবে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে : এনবিআর চেয়ারম্যান

বাংলাদেশের এত বিশেষত্ব কী? ড্যান মোজেনা

মহানবী হজরত মুহাম্মদকে (সা.)- কটাক্ষ করার অভিযোগে গ্রেফতার ও ওএসডি

রোজা নিয়ে প্রচলিত যেসব ভুল ধারণা

প্রবাসী বাংলাদেশিদের ভোট, ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি

বিনা মূল্যে পাওয়া শেখ পরিবারের ৪ ফ্ল্যাটের সন্ধান

খালি পেটে ডায়াবেটিস কত থাকে?

  • ফেসবুকে আমরা

    Facebook Pagelike Widget
  • আরও খবর: অর্থনীতি

    রেমিট্যান্স পাঠানোর দিনই গ্রাহকের হিসাবে জমা দিতে হবে

    ২০২৫ সালে রেমিট্যান্স এসেছে ৩২৮২ কোটি ডলার

    নগদে ৫ লাখের বেশি লেনদেন এখন করযোগ্য আয়

    কিভাবে খেলাপি ঋণ গোপন রাখা হতো, রহস্য জানতে চায় আইএমএফ

    কুয়েতে নগদ অর্থে আর স্বর্ণ কেনা যাবে না

    ঢাকার মেট্রোরেল নির্মাণ ব্যয় ভারতের তুলনায় পাঁচ গুণ, জাইকার কাছে ব্যয় পর্যালোচনার অনুরোধ জানাল ডিএমটিসিএল