জাতীয়

মার্চের মধ্যে দলের মতামত চায় ঐকমত্য কমিশন, এরপর সংলাপ

  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৭ মার্চ ২০২৫ , ৪:৫৯:৩৯

১৩ মার্চের মধ্যে দলের মতামত চায় ঐকমত্য কমিশন, এরপর সংলাপ

”প্রতিটি সংস্কার কমিশনের সুনির্দিষ্ট সুপারিশে বহুমুখী নির্বাচনি প্রশ্নপত্রের (এমসিকিউ) মত টিক চিহ্ন দিতে বলা হয়েছে,” বলেন সিপিবির সাধারণ সম্পাদক।

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার কমিশনগুলোর সুপারিশের বিষয়ে মতামত পাওয়ার পরই আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন।

এজন্য ১৩ মার্চের মধ্যে দলগুলোকে সুনির্দিষ্ট মতামত পাঠাতে চিঠি দিয়ে অনুরোধ করেছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

এতে বলা হয়েছে, দলগুলোর মতামত পাওয়ার পর আলোচনা সূচনা করা হবে।

বিএনপি, জামায়াতসহ সংশ্লিষ্টদলগুলোর কাছে চিঠি পৌঁছেছে বলে সংবাদমাধ্যমে তথ্য এসেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার কমিশনের চিঠিসহ সংশ্লিষ্ট কাগজপত্র পাওয়ার তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দিয়েছেন।

তিনি বলেন, “আমার কাছে চিঠি এসেছে। প্রতিটি সংস্কার কমিশনের সুনির্দিষ্ট সুপারিশে এমসিকিউ প্রশ্নপত্রের মত টিক চিহ্ন দেওয়ার বিষয় রয়েছে। সার্বিক বিষয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।”

ঐকমত্য কমিশনের সুপারিশের সারসংক্ষেপে প্রতিটি পয়েন্টে একমত, একমত নই, আংশিকভাবে একমত- এ ধরনের উত্তর দেখে উষ্মা প্রকাশ করেছেন সিপিবির সাধারণ সম্পাদক। বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, সংস্কার কমিশনের কয়েকশ’ সুপারিশে এমসিকিউ পদ্ধতির বিষয়টি একটা সময়ক্ষেপন করা। সংলাপের মাধ্যমে বিষয়গুলো হলে ভালো হত।

”আমরা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সংলাপের জন্য চিঠি আসবে ভেবেছিলাম। এরমধ্যে টিক চিহ্ন দিয়ে মতামত জানানোর জন্য চিঠি এল। এখন মতামতের বিষয়ে নিজেদের দলীয় ফোরামে ও বাম গণতান্ত্রিক জোটে আলোচনা করা হবে। “

গুরুত্বপূর্ণ সুপারিশ স্প্রেডশিটে, মতামত টিক চিহ্নে

সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দলগুলোর কাছে পাঠানো হয়।

প্রতিবেদনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশ স্প্রেডশিট আকারে দেওয়া হয়েছে।

এর বাইরে সংস্কার কমিশনের অন্যান্য সুপারিশের বিষয়ে দলের মতামত থাকলে কমিশন সেটিও গ্রহণ করবে বলে চিঠিতে তুলে ধরেছে।

আগামী ১৩ মার্চের মধ্যে সুপারিশের বিষয়ে সুনির্দিষ্ট মতামত চেয়ে চিঠিতে বলা হয়েছে, “আপনার দলের কাছ থেকে সুনির্দিষ্ট মতামত প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে কমিশন আলোচনার সূচনা করবে।”

>> চিঠির সঙ্গে ছয়টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর সারসংক্ষেপ স্প্রেডশিটে ছক আকারে দেওয়া হয়েছে।

>> দলের নাম ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম ও পদবি থাকবে।

>> প্রতিটি সুপারিশের ক্ষেত্রে মতামত (তিনটির মধ্যে যেকোনো একটিতে টিক চিহ্ন) চাওয়া হয়েছে। সেগুলো হলো- ‘একমত’, ‘একমত নই’ এবং ‘আংশিকভাবে একমত’।

>> সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে ছয়টির মধ্যে যে কোনো একটি টিক চিহ্ন দিতে হবে।

এগুলো হলো-‘নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে’, ‘নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে’, ‘নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে’, ‘গণপরিষদের মাধ্যমে’ ‘নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে’ এবং ‘গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে’।

এর বাইরে প্রতিটি সুপারিশের বিষয়ে ‘মন্তব্য’ করার সুযোগ রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি কমিশন কাজ শুরু করে।

কমিশনে সহসভাপতি হিসেবে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ। অন্য সদস্যরা হলেন-জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

আরও খবর

তিন সংসদের নির্বাচিত সদস্যদের বিদেশি নাগরিকত্বের প্রমাণ খোঁজা হচ্ছে, পেলে আইনি ব্যবস্থা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে: নাহিদ

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন

১৬ বছর অপেক্ষা নয়, প্রতিবছর অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১০ হাজার ছাড়াল

শাপলা চত্বরে ৯৩ জন শহীদের তথ্য প্রকাশ করল হেফাজত

রেমিট্যান্স পাঠানোর দিনই গ্রাহকের হিসাবে জমা দিতে হবে

নো ট্রিটমেন্ট, নো রিলিজ: মানবতাবিরোধী অপরাধের মাত্রা ভয়াবহ

সিগন্যাল চ্যাট ফাঁস হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ ট্রাম্প প্রশাসনের

মন্ত্রিসভার উত্তপ্ত বৈঠক: ট্রাম্প কি মাস্কের লাগাম টেনে ধরছেন

ভারতনির্ভরতা থেকে বেরিয়ে নতুন বিপণন কৌশলে সরকার

পরোক্ষ করে চাপে নিম্ন আয়ের মানুষ

  • ফেসবুকে আমরা

    Facebook Pagelike Widget
  • আরও খবর: জাতীয়

    রাজস্ব-ব্যাংক সংস্কারে আইএমএফের কঠোর শর্ত, ঋণের পরবর্তী কিস্তি নিয়ে দোটানায় সরকার

    ব্যক্তি সাহাবুদ্দিন বনাম রাষ্ট্রপতির পদ: কী বললেন জামায়াত আমির

    খুশির ঈদ ও জনজীবনে স্বস্তি: উৎসবের আমেজে ভাসছে দেশ

    হরমুজ প্রণালী সংকটে বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকি

    অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ: সংস্কার থেকে সংসদীয় পরীক্ষার মুখে 

    অগ্নিঝরা মার্চ