জাতীয়

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো: প্রেস সচিব

  ২০ মার্চ ২০২৫ , ৫:৪৭:৪৫

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো। এই সাত মাসে অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের বাণিজ্য আরও বেড়েছে।বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, ‘আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে এই সাত মাসে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো। তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, সেটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে।’
প্রেস সচিব আরও বলেন, ‘আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই। অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে।’

তিনি বলেন, ‘চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক সফর হচ্ছে। চীন আমাদের এখান থেকে তিনটি কৃষিপণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে—আম কাঁঠাল এবং পেয়ারা। আমরা আশ করছি, চীনে রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের আম চীনের নাগরিকরা পছন্দ করছেন। এই সফরের মাধ্যমে চীনের এই বাজার আরও উন্মুক্ত হবে আমাদের জন্য। কাঁঠালও পছন্দ করে চীনারা, এটিও আমরা আশা করি, খুব বড় আকারে রপ্তানি করতে পারবো। আমের মান নিশ্চিত করতে এফএও আমাদের চার মিলিয়ন ডলার দিচ্ছে। রপ্তানির জন্য কিছু স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়, সেটি বজায় রাখতে তারা আমাদেরকে কারিগরি সহায়তা দিচ্ছে। এর ফলে বাংলাদেশের আম বৃহৎ আকারে চীনে যাবে।’

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদে এই আইন পাস করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়েছে।

এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে। তবে একই আইনের মধ্যে পৃথকভাবে এটিকে রাখা হয়েছে।

উপদেষ্টা পরিষদে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, ‘সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারের মাধ্যমে হবে। এত দিন টেন্ডারের মাধ্যমে ৬০ শতাংশ কাজ হতো।

এ ছাড়া তিন পার্বত্য জেলায় চৈত্রসংক্রান্তিতে নির্বাহী আদেশে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ করে শফিকুল আলম আরো বলেন, অন্য জেলার বা সমতলের আদিবাসীরাও এই ছুটি পাবেন।

আরও খবর

১৬ বছর অপেক্ষা নয়, প্রতিবছর অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার

ভলকার তুর্কের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা জানাল আইএসপিআর

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরাতে রাজি মিয়ানমার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই: প্রধান উপদেষ্টা। ছাত্রদের বিক্ষোভ 

জুলাইয়ের দায়দেনা

রোহিঙ্গা ডাটাবেজ ইসির সঙ্গে শেয়ার করবে জাতিসংঘ

উৎসবমুখর পরিবেশে ১৪৩২ নববর্ষ উদযাপন

নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন চালু করেছে পুলিশ

অপারেশন ডেভিল হান্ট: ১৩ দিনে গ্রেপ্তার ৭৩১০

হাসনাত আব্দুল্লাহর লাস্ট পোস্ট কতটা সাহসের আর কতটা বিপজ্জনক সেটা হয়তো অনেকে বুঝবেন না: খা.মহিউদ্দিন

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪

প্রবাসী বাংলাদেশিদের ভোট, ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি

  • ফেসবুকে আমরা

    Facebook Pagelike Widget
  • আরও খবর: জাতীয়

    রাজস্ব-ব্যাংক সংস্কারে আইএমএফের কঠোর শর্ত, ঋণের পরবর্তী কিস্তি নিয়ে দোটানায় সরকার

    ব্যক্তি সাহাবুদ্দিন বনাম রাষ্ট্রপতির পদ: কী বললেন জামায়াত আমির

    খুশির ঈদ ও জনজীবনে স্বস্তি: উৎসবের আমেজে ভাসছে দেশ

    হরমুজ প্রণালী সংকটে বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকি

    অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ: সংস্কার থেকে সংসদীয় পরীক্ষার মুখে 

    অগ্নিঝরা মার্চ